অম্লিতা দাস : চিকিৎসা করাতে আর রাজ্যের বাইরে না। এই উদ্যোগে ক্যান্সার পেশেন্টদের জন্য বাংলায় দুটি হাসপাতাল তৈরীতে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আলোচনা সভায়ে এই ঘোষণা করেন তিনি। টাটার সাথে মিলিত হয়ে রাজ্যে এই উদ্যোগ আনতে চান। পশ্চিমবঙ্গের ক্যান্সার আক্রান্ত মানুষের মধ্যে ২৫ শতাংশ মানুষই মুম্বাইয়ে টাটা হাসপাতালে চিকিৎসা করান। রাজ্যের বাইরে গিয়ে চিকিৎসা,থাকা,খাওয়া ইত্যাদির জন্য বেশ কিছু সমস্যায় পড়তে হয় তাঁদের। চিকিৎসা ক্ষেত্রে যাতে এই সমস্যার সম্মুখীন না হন তাই টাটা মেমোরিযালের যোগাযোগ করে এই সিদ্ধান্ত নেন তিনি। রাজ্য ক্যান্সার হাসপাতাল হবে কলকাতার এসএসকেএম হাসপাতালে এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
ক্যান্সারের হাসপাতালে তৈরী নিয়ে মুখ্যমন্ত্রী সকলকে আশ্বস্ত করেন,ক্যান্সারের চিকিৎসা আর বাইরে গিয়ে নয়।নিজের রাজ্যেই এর সুবিধা পাবেন।
