বনগাঁয় ‘শৈল্পিক ক্যানভাস’-এর উদ্যোগে চিত্র প্রদর্শনী, স্মরণে শিল্পী মাধব চন্দ্র নাথ

Art-exhibition-organized-by-Artistic-Canvas-in-Bangaon-in-memory-of-artist-Madhav-Chandra-Nath

সায়ন ঘোষ, বনগাঁ : শিল্প ও সংস্কৃতির চর্চাকে আরও সমৃদ্ধ করতে এবং প্রয়াত শিল্পী মাধব চন্দ্র নাথের স্মৃতিকে সম্মান জানাতে বনগাঁ পাবলিক লাইব্রেরি অ্যান্ড টাউন হলে ‘শৈল্পিক ক্যানভাস’এর পক্ষ থেকে আয়োজন করা হল তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী। গত ৬, ৭ ও ৮ জুন ২০২৫ প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শিত হয় এই প্রদর্শনী।

‘শৈল্পিক ক্যানভাস’এর আয়োজকদের পক্ষ শৌভিক ব্যানার্জী বলেন, শিল্পী মাধব চন্দ্র নাথ তাঁর সৃষ্টিশীল শিল্পকর্ম এবং জীবনদর্শনের মাধ্যমে বহু শিল্পানুরাগী ও ছাত্রছাত্রীকে অনুপ্রাণিত করেছেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে।

শনিবার প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন প্রয়াত শিল্পী মাধব চন্দ্র নাথের স্ত্রী শ্রীমতী অনুরাধা নাথ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষক ও চিত্রশিল্পী শ্রী দেবব্রত দাস। এদিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য, সরবরাহ ও সমবায় মন্ত্রী শ্রী অশোক কীর্তনীয়া।

এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী রবীন মণ্ডল, মনোজ বিশ্বাস, সমীর চক্রবর্তী, বাসুদেব হালদার, শংকর মণ্ডল এবং কল্লোল চক্রবর্তী প্রমুখ।

আয়োজকদের আশা, এই প্রদর্শনী শিল্পপ্রেমী মানুষের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে এবং নতুন প্রজন্মের মধ্যে শিল্পচর্চার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।  

Post a Comment

Previous Post Next Post