অর্থনীতি "নিরাপদ হাতেই" আছে টুইটে বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

অর্থনীতি "নিরাপদ হাতেই" আছে টুইটে বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

সার্বভৌম সমাচার, নয়া দিল্লি : ঐতিহাসিক রামচন্দ্র গুহ টুইটে দেশের অর্থনীতি নিয়ে প্রশ্ন তোলায় রীতিমতো টুইট যুদ্ধ শুরু হয়ে গেল অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির সঙ্গে। এমনকি টুইটে বিখ্যাত ওই ঐতিহাসিকের সঙ্গে কাটাকাটিও হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। ইতিমধ্যে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও জড়িয়ে পড়েন এই টুইট যুদ্ধে।


উল্লেখ্য, রামচন্দ্র গুহ ব্রিটিশ লেখক ও বামপন্থী নেতা ফিলিপ স্পাটের ১৯৩৯ সালের একটি উদ্ধৃতি তুলে টুইটে  লিখেছিলেন, ‘‘আর্থিক ভাবে উন্নত হলেও বৌদ্ধিক ভাবে পিছিয়ে পড়া প্রদেশ গুজরাট । অন্যদিকে বাংলা আর্থিক ভাবে পিছিয়ে পড়লেও, সাংস্কৃতিক ভাবে এগিয়ে''। তিনি আরও মনে করেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেও "সাংস্কৃতিক দিক থেকে পিছিয়ে" রয়েছে’।


If the Gujarat Chief Minister is, at this moment in history, (a) so keenly following the tweets of a humdrum historian and (b) so easily confusing the historian with a dead writer being quoted, the State of Gujarat must indeed be in safe hands.
— Ramachandra Guha (@Ram_Guha) June 11, 2020


টুইটে গুজরাটের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলায় টুইট ময়দানে নামেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি দেশের অর্থনীতি নিয়ে চিন্তা করতে বারণ করেন রামচন্দ্র গুহকে, তিনি বলেন, ‘ "নিরাপদ হাতেই" আছে সব’।



এরপর ঐতিহাসিক রামচন্দ্র গুহ ফের খোঁচা দিয়ে টুইট করে বলেন, ‘‘খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নীরস ইতিহাসবিদের টুইট নিয়ে মাথা ঘামাচ্ছেন। এখন দেখছি (দেশের) অর্থনীতি সত্যিই সুরক্ষিত হাতে!''

এবারে ময়দানে নামেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও। তিনি টুইটে লেখেন, ‘‘অতীতে ব্রিটিশেরা বিভাজনের রাজনীতি করে শাসন করত। আর বর্তমানে সেই দায়িত্ব নিয়েছে সমাজের এক শ্রেণির বুদ্ধিজীবী মানুষজন। কিন্তু ভারতীয়রা কিছুতেই ওই চালে পা দেবেন না। গুজরাট মহান। বাংলাও মহান। ভারত ঐক্যবদ্ধই রয়েছে।''
এবারে ঐতিহাসিক রামচন্দ্র গুহ কটাক্ষ করে লেখেন, ‘‘যখন আমার মতো নীরস ইতিহাসবিদের টুইটের দিকে গুজরাটের মুখ্যমন্ত্রী খেয়াল রাখছেন; তখন বুঝতে হবে যে গুজরাট সত্যিই নিরাপদ হাতে রয়েছে''।

আরও দেখুন--



#Nirmala Sitharaman #Finance Minister #tweeted Finance Minister
 #economy #Ramchandra Guha #Vijay Rupani #অর্থনীতি "নিরাপদ হাতেই" আছে টুইটে বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

Post a Comment

Previous Post Next Post