বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, ক্ষোভ প্রকাশ করলো দেশের শীর্ষ আদালত

বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, ক্ষোভ প্রকাশ করলো দেশের শীর্ষ আদালত

সার্বভৌম সমাচার, নয়া দিল্লি : দেশের রাজধানীতে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলো সুপ্রিম কোর্ট। পাশাপাশি করোনায় আক্রান্তের রোগীদের সঙ্গে পশুর থেকেও খারাপ ব্যবহার করা হচ্ছে বলে তিরস্কার করেন দেশের শীর্ষ আদালত।

এদিন অরবিন্দ কেজরিওয়াল সরকারের জবাব তলব করে সুপ্রিম কোর্ট বলে, ‘করোনা রোগীরা একের পর এক রোগী মারা যাচ্ছে, আবার কোথাও করোনা রোগীর দেহ আবর্জনার স্তূপের মধ্যে পাওয়া গেছে। তাঁদের সামান্যতম সাহায্য করার কেউ নেই। পাশাপাশি দিল্লিতে কেন এত কম সংখ্যক করোনা টেস্ট হচ্ছে সেবিষয়েও জানতে চাওয়া হয়েছে। এছাড়াও দিল্লি সরকারকে এদিন তিরস্কারে করে সুপ্রিম কোর্ট বলে, করোনা ভাইরাসের রোগীদের সঙ্গে "পশুর চেয়েও খারাপ" আচরণ করা হচ্ছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, করোনা সংক্রমণের হিসাবে মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর পরেই তৃতীয় স্থানে রয়েছে দেশের রাজধানী। এখনও পর্যন্ত দিল্লিতে ৩৪,৬৮৭ জন করোনা রোগী রয়েছে এবং মোট ১,০৮৫ জন মারা গেছে।


আরও পড়ুন--

এদিকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আশঙ্কা করছেন বলেছেন, যেভাবে দিল্লিতে সংক্রমণ ছড়াচ্ছে তাতে আগামী জুলাইয়ের মধ্যে করোনা রোগীর সংখ্যা ৫.৫ লক্ষে পৌঁছে যাবে। তবে মহামারী মোকাবিলায় সবরকমের প্রস্তুতিও নিয়েছে তাঁর সরকার।

দেশের সর্বোচ্চ আদালত দিল্লি সরকারকে প্রশ্ন করে বলে, "মুম্বই এবং চেন্নাইতে করোনা টেস্টের সংখ্যা দৈনিক ১৬,০০০ থেকে বাড়িয়ে ১৭,০০০ করা হয়েছে, তখন দিল্লীতে কেন দিনে ৭,০০০ থেকে ৫,০০০ এ পরীক্ষার সংখ্যা নেমে গেল?"

এদিকে এই মহামারী নিয়ন্ত্রণের বিষয়ে কেন্দ্রের নির্দেশকে ঠিকভাবে অনুসরণ না করার জন্য আপ সরকারের তীব্র সমালোচনা করে দেশের শীর্ষ আদালত। এদিন বিচারপতিরা বলেন: "দিল্লির পরিস্থিতি শোচনীয়, ভয়ঙ্কর এবং উদ্বেগের। সেখানকার হাসপাতালগুলোর পরিস্থিতিও অত্যন্ত খারাপ, এমনকী মৃতদেহগুলোকেও ঠিকভাবে রাখা হচ্ছে না। রোগীদের পরিবারকেও মৃত্যুর খবর ঠিকমতো জানানো হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে তো পরিবারও শেষকৃত্যে অংশ নিতে পারেনি"।


আরও দেখুন--



#arvind kejriwal #Corona #Suprim Court #SC #Lockdown #number of victims of corona #Bongaon News Channel #Sarbabhauma Samachar

Post a Comment

Previous Post Next Post