
সার্বভৌম সমাচার : ভারত এখন চতুর্থ স্থানে। সামনে শুধুমাত্র আমেরিকা, ব্রাজিল আর রাশিয়া। ব্যাস এই টুকুই! তবে এটা কোনও সাফল্যের ইতিহাস নয়! করোনায় আক্রান্তের নিরিখের বিশ্বের ক্ষতিগ্রস্থ দেশগুলির তালিকা মাত্র। যেখানে বর্তমানে ভারতের অবস্থান চতুর্থ। উল্লেখ্য, এদেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ২,৯৩,৭৫৪ জন। আর ২,৯১,৫৮৮ জন আক্রান্তের সংখ্যা নিয়ে চতুর্থস্থানে আগে ছিল ইংল্যান্ড ।
গত ২৪ মে এর পর থেকে এদেশে বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। আর তার পর মাত্র ১৮ দিনেই চতুর্থ স্থানে পৌঁছে গেছে ভারত। শুধু তাই নয়, এরমধ্যেই ভয়ানক ভাবে আক্রান্ত দুই দেশ ইতালি, স্পেনকেও পিছনে ফেলেছে ভারত।
আরও দেখুন--
আক্রান্তের তালিকায় আমেরিকার স্থান প্রথম, আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ, দ্বিতীয় ব্রাজিলম, আক্রান্তের সংখ্যা ৭.৭২ লক্ষ এবং তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া, বর্তমানে আক্রান্তের সংখ্যা ৪.৯৩ লক্ষ।
উল্লেখ্য, গত ডিসেম্বরে চিনের উহান শহর থেকে ছড়িয়ে পড়েছিল ভাইরাস করোনা, এরপরে তা অতিমারীতে পরিণত হয়ে ছড়িয়ে পরে সারা বিশ্বে; যা এখন বিশ্বে মহামারীর রূপ নিয়েছে।
উল্লেখ্য, গত ডিসেম্বরে চিনের উহান শহর থেকে ছড়িয়ে পড়েছিল ভাইরাস করোনা, এরপরে তা অতিমারীতে পরিণত হয়ে ছড়িয়ে পরে সারা বিশ্বে; যা এখন বিশ্বে মহামারীর রূপ নিয়েছে।
আরও পড়ুন--
#corona #lockdown #India-ranks-fourth-in-the-world #করোনায় আক্রান্তের নিরিখে বিশ্বে চতুর্থ ভারত #Bongaon News Channel