বাংলা এখন লড়ছে। তাই যুবদের এগিয়ে আসার আহ্বান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

বাংলা এখন লড়ছে। তাই যুবদের এগিয়ে আসার আহ্বান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সার্বভৌম সমাচার, কলকাতা : "একাধিক বিপর্যয়ের সঙ্গে এখন লড়ছে বাংলা। তাই বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়াতে যুবদের এগিয়ে আসতে হবে। আশপাশের আর্ত মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। ত্রাণ পৌঁছে তাঁদের সুরাহার ব্যবস্থা করতে হবে।"- রাজ্যের যুব তৃণমূলীদের উদ্দেশ্যে আজ একথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি আরও বলেন, এই উপলক্ষে এদিন একটা ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। এছাড়াও তিনি এদিন তরুণ-যুবদের স্বেচ্ছায় আগ্রহী হয়ে এগিয়ে এসে দলের ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করবার জন্যও আবেদন জানিয়েছেন।



তাঁর আবেদন, "আমাদের মধ্যে রাজনৈতিক বিরোধিতা থাকবে। কিন্তু এই সঙ্কটের মুহূর্তে আমাদের সকলকে এগিয়ে এসে কাজ করতে হবে।"

অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, ‘শ্রমিক স্পেশাল ট্রেনকে "করোনা এক্সপ্রেস" বলেও পরে তা অস্বীকার করে বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়’ শুধু তাই নয় তীব্র সমালোচনা করে গেরুয়া শিবিরের ওই নেতা বলেন, ‘মুখ্যমন্ত্রীর ভাবনাচিন্তা করে তবেই মন্তব্য করা উচিত, কিন্তু তিনি কোনও কিছু না ভেবেই মন্তব্য করে বসেন’।

আরও দেখুন--



#TMC #Abhishek Banerjee #Youth TMC #Bongaon News Channel #Sarbabhauma Samachar #Samachar

Post a Comment

Previous Post Next Post