কবে খেলা শুরু করবে টিম ইন্ডিয়া; জানালেন সৌরভ

কবে খেলা শুরু করবে টিম ইন্ডিয়া; জানালেন সৌরভ

সার্বভৌম সমাচার, নয়া দিল্লী : ৮ জুলাই থেকে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হতে চলেছে। তবে ভারতীয় ক্রিকেট দলের প্রশিক্ষণ শিবির আগস্টের আগে শুরু করা যাবে না বলে সাফ জানিয়েদিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি থেকে টিম ইন্ডিয়া কোনও আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ খেলেনি। উল্লেখ্য করোনার ভাইরাসের কারণে, বিশ্বের সমস্ত ক্রীড়া ইভেন্ট হয় বাতিল বা স্থগিত করা হয়েছিল। সৌরভ গাঙ্গুলি তখন থেকেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, আগস্টের আগে ভারতীয় ক্রিকেট দলের মাঠে নামার সম্ভাবনা নেই।
আরও পড়ুন--

সম্প্রতি একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি বলেন, "আগস্টের আগে টিম ইন্ডিয়ার প্রশিক্ষণ শিবির শুরু হওয়ার সম্ভাবনা নেই।" তবে, সরকারী ভাবে ক্রিকেট স্টেডিয়াম খোলার অনুমতি পাওয়ার পরেই টিম ইন্ডিয়ার বোলার কুলদীপ যাদব, ফাস্ট বোলার মোহাম্মদ শামি এবং টেস্ট ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা মাঠে প্রশিক্ষণ নিতে দেখা গেছে।

আন্তর্জাতিক ক্রিকেটের কথা প্রসঙ্গে এদিন সৌরভ বলেন, করোনা আবহের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যে ৮ থেকে ২৮ জুলাই পর্যন্ত তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে। এরপর পাকিস্তান ক্রিকেট দল ইংল্যান্ডে ৫ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ৩ ম্যাচের টেস্ট সিরিজ এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

আরও পড়ুন--



অন্যদিকে, জুনে মাসে ভারত শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথাছিল এবং এরপরে আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল। তবে করোনার ভাইরাসের কারণে দুটি সিরিজই পিছিয়ে দেওয়া হয়েছিল।

সূত্র খবর, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ১ নভেম্বরের মধ্যে বিসিসিআই আইপিএল-১৩ মরসুমের আয়োজন করার কথা ভাবছে। যদিও এটি বিসিসিআই বিদেশে আয়োজন করতে পারে বলেও ধারনা করা হচ্ছে। উল্লেখ্য, ইতিমধ্যেই শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাত (UAE) আইপিএল-১৩ মরশুমের প্রস্তাব দিয়েছে বিসিসিআইয়ের কাছে।



আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post