প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি



অঙ্কন মণ্ডল : বিজেপি থেকে তৃণমূলে যাওয়া যোগদান করা সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত সদস্যদের সদস্যপদ খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেব বলেন, বাগদার বিডিও অনৈতিকভাবে এই অনাস্থা প্রস্তাব গ্রহণ করেছেন আমরা বাধ্য হয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আমাদের আশা আমরা সঠিক বিচার পাব

এই বিষয়ে সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের প্রধান লতিকা মন্ডল যে তিন পঞ্চায়েত সদস্য বিজেপির প্রতীকে জিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি তারা পদত্যাগ করে তৃণমূলের সঙ্গে যাক তারপরে জিতে আসুক এলাকার সাধারণ মানুষও সেটাই চাইছে l

এই বিষয়ে সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূলের আঞ্চলিক সভাপতি সৌমেন ঘোষ বলেন আমাদের ভাবতেই অবাক লাগছে তাদের সংখ্যা গরিষ্ঠতা নেই তাও তারা কোর্টে গিয়েছে বিজেপি থেকে আসা তিন সদস্যের সদস্যপদ খারিজ নিয়ে তিনি বলেন বিধানসভা লোকসভাতেই এই আইন পাস হয়নি পঞ্চায়েতে কি করে হবে যারা এসেছে তারা স্বেচ্ছায় এসেছে পাল্টা কোর্টে যাওয়ার ক্ষেত্রে তারা আগামীতে ভাববে বলে জানিয়েছেন

উল্লেখ্য, গত ১০ মে বাগদার বিজেপি পরিচালিত সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের প্রধান লতিকা মন্ডল এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা এরপর বিডিও তরফ থেকে ২৯ শে জুন ভোটাভুটির দিন নির্ধারণ করা হয়েছে

Post a Comment

Previous Post Next Post