বনগাঁ মহাকুমা হাসপাতালে এলো অক্সিজেন কনসেনট্রেট যন্ত্র

বনগাঁ মহাকুমা হাসপাতালে এলো অক্সিজেন কনসেনট্রেট যন্ত্র

সুদীপ গুহ : বর্তমানে বিশ্বব্যাপী মাথা ব্যথার অন্যতম একটি কারণ করনা ভাইরাস।  আর কোভিডের দ্বিতীয় ঢেউ -এ যখন বেসামাল বিশ্ব সেই পরিস্থিতিতে দেখা দেয়  অক্সিজেনের ঘাটতি। আর কোভিড রোগীদের সবচেয়ে প্রয়োজন অক্সিজেন। এই পরিস্থিতিতে সরকারের পাশাপাশি হাত বাড়িয়েছে বিভিন্ন বেসরকারি সংস্থা গুলি। তেমনি গতকাল রোটারি ক্লাব বারাসাত শাখার পক্ষ থেকে আক্রান্ত রোগীদের সুরাহার  জন্য  অক্সিজেন কনসেনট্রেটর যন্ত্র তুলে দেওয়া হল বনগাঁ জীবন ধর মহাকুমা হাসপাতালের সুপার শংকর প্রসাদ মাহাতোর হাতে। 

বনগাঁ মহাকুমা হাসপাতালে এল অক্সিজেন কনসেনট্রেট যন্ত্র
অক্সিজেন কনসেনট্রেটর হল একটি বৈদ্যুতিক যন্ত্র। এর কাজ হল বাতাসে উপস্থিত অক্সিজেন ও নাইট্রোজেন সংগ্রহ করে অক্সিজেন মাস্ক এর মাধ্যমে রোগীকে বিশুদ্ধ বায়ু সরবরাহ করা। এটি 95 শতাংশ খাঁটি অক্সিজেন উৎপাদন করতে পারে। এদিন সংগঠনের পক্ষে জয়দীপ রায় সহ একটি প্রতিনিধি দল বনগাঁ মহাকুমা হাসপাতালে পৌঁছায় অক্সিজেন কনসেনট্রেটর যন্ত্রগুলি নিয়ে। তারপর তারা তা হাসপাতাল সুপারের হাতে তুলে দেন। এর আগে এই ধরনের যন্ত্র এই হাসপাতালে ছিল না বলে জানা যায়। এতদিন অন্যভাবে  রোগীদের অক্সিজেন সরবরাহ করা হতো। করণা পরিস্থিতিতে রোগীদের অক্সিজেন সরবরাহের কিছুটা সুরাহা করতে এই যন্ত্রগুলির ব্যবস্থা করা হয়েছে বলে সংগঠনের পক্ষে জানানো হয়। এদিন হাসপাতাল সুপার শংকর প্রসাদ মাহাতো জানান , কিছুদিনের মধ্যেই হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট চালু হওয়ার কথা রয়েছে,  যা চালু হলে অক্সিজেনের সমস্যা অনেকটাই মিটে যাবে বলে তিনি প্রকাশ করেন।।

Post a Comment

Previous Post Next Post