ফাদার্স'স ডে তে নৃশংসতার ছবি দেখলো দাসপুর

ফাদার্স'স ডে তে নৃশংসতার ছবি দেখলো দাসপুর
সুদীপ গুহ : বধূ নির্যাতনের ঘটনা সমাজের অতি পরিচিত এক ব্যাধি। আজ একবিংশ শতকে দাঁড়িয়েও সেই ঘটনা সাক্ষী রইল পশ্চিম মেদিনীপুরের দাসপুর।  মহিলার নাম গীতা সাঁতরা ।মেয়ের সামনেই মাকে বিষ খাইয়ে খুন করার অভিযোগ বাড়ির লোকজনেরই বিরুদ্ধে।

অভিযোগ, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই অত্যাচার করত গীতা দেবীর ওপর । যার সাক্ষী গীতা দেবের দুই মেয়ে। আজ ফাদার্স ডে তে চরম মর্মান্তিক পরিণতির সাক্ষী রইল পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত  দাসপুরের ধরমপুর অঞ্চল। মৃতার মেয়ে পুলিশকে জানায় দীর্ঘ  3 বছর তার মাকে অত্যাচারিত হতে সে দেখেছে। গত 11 জুন যেদিন ঘটনাটি ঘটে সেদিন ঘুম থেকে উঠে সে তার মাকে তার বাবা মারধর করছে এই অবস্থায় দেখতে পায়। পরে জোর করে তাকে বিষ খাইয়ে দেওয়া হয়  বলেও অভিযোগ করে তার মেয়ে। 

ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ মৃতার দেওর কে গ্রেপ্তার করেছে। মৃতার বাপের বাড়ির লোকজনও তার মেয়ের শ্বশুরবাড়ির লোকেদের দ্বারা তার মেয়ে অত্যাচারিত হত বলে পুলিশকে জানিয়েছেন। উল্লেখ্য ,ঘটনাটি ঘটে 11 ই জুন সেদিন আক্রান্ত গীতা দেবীকে হাসপাতালে ভর্তি করা হয় । 7 দিন পর গত 18 ই জুন গীতা দেবীর মৃত্যু হয়। মৃতদেহ কে ঘিরে এলাকাবাসীরা ওই বাড়ির লোকেদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। আজ সকালে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হল গীতা দেবীর।।

Post a Comment

Previous Post Next Post