মা মোবাইল ফোন ভেঙে দেওয়ায় অভিমানে আত্মঘাতী দশম শ্রেণীর ছাত্রী

রিনিকা বিশ্বাস : মা মোবাইল ফোন ভেঙে দেওয়ায় অভিমান করে আত্মঘাতী দশম শ্রেণীর এক ছাত্রী। এমন ঘটনা ঘটেছে হাড়োয়া ব্লকের গোপালপুর এলাকায়।

ঘর থেকে উদ্ধার হয় কিশোরীর ঝুলন্ত দেহ। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবার থেকে জানা গেছে, মামারবাড়ীতে গিয়ে সব সময় ফোন নিয়ে থাকার জন্য ফোন ভেঙে দেয় ওই কিশোরীর মা।

এরপরের দিন বাড়ি ফিরে দুপুরে খাওয়া শেষ করে কিশোরীর ভাই অন্য ঘরে গেলে, ঘরের দরজা বন্ধ করে আত্মঘাতী হয় ওই কিশোরী। পরে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সূত্রে জানা গিয়েছে, চরম অভিমান থেকেই এই সিদ্ধান্ত নেয় ওই কিশোরী।

Post a Comment

Previous Post Next Post