অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার


সার্বভৌম সমাচার : মহানন্দা নদীর তিস্তা কানাল থেকে একটি অজ্ঞাত পরিচয় মহিলার দেহ হল আগে। আজ সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সংলগ্ন ফুলবাড়ি এলাকায়।

জানা গিয়েছে, ওই মহিলার দেহ ভেসে যাওয়ার সময় ব্যারেজের 6 নম্বর গেটে আটকে যায়। খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ আসে। এরপর দেহ থেকে উদ্ধারের জন্য ডাকা বন হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট এর গ্রুপকে।

তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এখনও পর্যন্ত ওই মহিলার পরিচয় পাওয়া যায়নি। মহিলার গায়ে লাল ছাপ্পা নাইটি ও সায়া গায়ে পরা ছিল। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দেহটি দেখতে প্রচুর মানুষের ভিড় হয় ব্যারেজ এলাকায়।

Post a Comment

Previous Post Next Post