রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নেওয়া হচ্ছে ৫৮৩০ জন ক্লার্ক

 

রিয়া গিরি দেশে ১১ টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রায় ৫৮৩০ টি ক্লার্ক পদের জন্য, আবেদন দেওয়া শুরু হবে কাল থেকেই। লিখিত পরীক্ষায় পাশ করার পরই ইন্টারভিউর জন্য  উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ হবে।যোগ্যতা থাকতে হবে,স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েট। কম্পিউটার অপারেটিং এবং কম্পিউটার সিস্টেমের অভিজ্ঞতা থাকতে হবে এবং সার্টিফিকেট থাকলেই আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা।

যে রাজ্যের জন্য প্রার্থী আবেদন করবেন সেই রাজ্যের সরকারি ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানলে অগ্রাধিকার। পরীক্ষাটি হবে দুটি ধাপে ১) প্রিলিমিনারি ২)  মেইন দুটি অবজেক্টিভ টাইপের অনলাইন মাধ্যমে হবে।

প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০ টি প্রশ্ন=৩০ নম্বর), নিউমেরিক্যাল এবিলিটি (৩৫ নম্বর)

রিজনিং এবিলিটি (৩৫ নম্বর)=মোট ১০০ নম্বর। সময় ৬০ মিনিট।

মেইন পরীক্ষায় থাকবে জেনারেল ফিন্যান্সিয়াল অ্যাওয়ারনেস (৫০ নম্বর)

জেনারেল ইংলিশ (৪০ নম্বর) রিজনিং এবিলিটি এন্ড কম্পিউটার অ্যাপটিটিউড (৫০ টি প্রশ্ন, ৬০ নম্বর)

কোয়ান্টিটেটিভ আপটিউড(৫০ নম্বর) মোট ২০০ নম্বরের পরীক্ষা ১৬০ মিনিট।

আবেদন ফি ৮৫০ টাকা তবে তপশিলি জাতি, উপজাতি বা শারীরিক প্রতিবন্ধী দের ক্ষেত্রে ১৭৫ টাকা। অনলাইন রেজিস্ট্রেশন(www.ibps.in) করা যাবে ১২ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত। অনলাইন মেইন পরীক্ষা হবে আগামী ৩১ অক্টোবর।

Post a Comment

Previous Post Next Post