বন্ধ প্রবেশিকা পরীক্ষা, প্রতিবাদে এবার বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমহল

বন্ধ প্রবেশিকা পরীক্ষা, প্রতিবাদে এবার বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমহল


অম্লিতা দাস : বন্ধ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা আর সেই কারণে আগে থেকেই প্রতিবাদে অনড় যাদবপুর এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। একই তালিকায় যুক্ত হল কলকাতা সহ রাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমহল।

অতিমারির কারণে প্রবেশিকা পরীক্ষাও বন্ধ করেছেন সরকার আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে রবিবার এক যৌথ বিবৃতি পেশ করেছেন কলকাতা, যাদবপুর, বর্ধমান, কল্যাণী, বিদ্যাসাগর এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমহল। প্রবেশিকা পরীক্ষা বন্ধের বিরুদ্ধেই তৈরি ওই বিবৃতি। তাতে বলা হয়েছে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত বিশ্ববিদ্যালয়গুলির, সেইখানে সরকারের মন্তব্য ক্ষুণ্ন করছেন বিশ্ববিদ্যালয়ের অধিকারকে। পরীক্ষা বন্ধ হলে শিক্ষার গুণগত মান খারাপ হবে। মেধার ভিত্তিতে হোক গুনগত মান নির্বাচন। এবার পরীক্ষা কিভাবে হবে সেই সিদ্ধান্ত হোক বিশ্ববিদ্যালয়ের। পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা চাই বিশ্ববিদ্যালয় গুলির।

গত বুধবারই উপাচার্য বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরীক্ষা বন্ধের নির্দেশ দেন। আর তারপরেই বন্ধ হয় প্রেসিডেন্সির প্রবেশিকা পরীক্ষা বাতিল করে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শিক্ষামন্ত্রী জানান ছাত্রছাত্রীর শেষ পরীক্ষার নম্বরকে ভিত্তি করেই হোক স্নাতক ও স্নাতকোত্তরে ভর্তি। শিক্ষামন্ত্রীর এই সিদ্ধান্তেই ক্ষুব্ধ হন পড়ুয়াদের একাংশ। প্রতিবাদে প্রেসিডেন্সির ছাত্র সংসদ এবং ছাত্র সংগঠন আইসি ও সাথেই যাদবপুরের বিজ্ঞান ও কলা বিভাগের ছাত্রবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post