'অন্যের বউ সবসময় ভালো লাগে', ধারাভাষ্যে নারীবিদ্বেষ মন্তব্য করে সমালোচনার মুখে দীনেশ কার্তিক

'অন্যের বউ সবসময় ভালো লাগে', ধারাভাষ্যে নারীবিদ্বেষ মন্তব্য করে সমালোচনার মুখে দীনেশ কার্তিক

শ্রমণ দে : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ধারাভাষ্য করে সকলের মন জয় করে নিয়েছিলেন দীনেশ কার্তিক। তবে শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজে ধারাভাষ্য করতে গিয়ে নারীবিদ্বেষ মন্তব্য করে ফেঁসে গেলেন দীনেশ কার্তিক। ব্যাটের গুনাগুন বিশ্লেষণ করতে গিয়ে বলেন, “ব্যাটসম্যান এবং তাদের ব্যাট পছন্দ না হওয়া এটা যেন হাতে হাত দিয়ে চলা। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাটসম্যানদের নিজেদের ব্যাট পছন্দ হয় না। তাদের সব সময় অন্যের ব্যাট ভালো লাগে। ভালো ব্যাট হল পড়শির স্ত্রী-র মতো, তাদের সব সময় ভালো লাগে।” দীনেশ কার্তিকের এই মন্তব্য ঝড় তুলেছে স্যোশাল মিডিয়ায়।

Post a Comment

Previous Post Next Post