করোনা বাড়ি? আক্রান্তের বাড়িতে এমনই স্টিকার লাগালো কাঁথি পুরসভা

আক্রান্ত বাড়িতে স্টিকার লাগালো কাঁথি পুরসভা

রিয়া গিরি, কাঁথি : এবার কাঁথি পুরসভার তরফ থেকে করোণা আক্রান্তদের বাড়ির সামনে লাগানো হলো স্টিকার। এতে লেখা আছে 'করোনা বাড়ি'।শহরের যে সমস্ত পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত, তাদের বাড়ির দেওয়ালে পুরসভার পক্ষ থেকে 'করোণা বাড়ি' লেখা স্টিকার লাগানো হচ্ছে।

গৃহবন্দি থাকা পরিবার তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী পুরসভার তরফ থেকে উপযুক্ত যোগান পাচ্ছে। তাতে তাদের থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক কমেছে বলে স্থানীয় সূত্রের খবর। ইতিমধ্যেই ৭-৮ টি বাড়ি স্যানিটাইজ করে স্টিকার লাগানো হয়েছে। তবে, এই নামকরণ নিয়ে কারোর মধ্যে আপত্তি নেই। বরং, এতে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম রয়েছে বলে জানান,পরিবারের সদস্যরা। পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, করোনা আক্রান্ত পরিবারের সদস্যদের বাইরে ঘুরে বেড়ানোর প্রবণতা বন্ধ করার জন্য,এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রতিবেশীরাও সতর্ক হবেন এবং সংক্রমণ রোধ করা সম্ভব হবে। করোণা রোগীরা সুস্থ হয়ে উঠলে, এই স্টিকার সরানোর ব্যবস্থা করেছেন পুরসভার কর্তৃপক্ষরা।

কাঁথি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান সিদ্ধার্থ মাইতি বলেন,'করোণা বাড়ি' স্টিকার লাগিয়ে কাউকে ছোট করা বা বিপদে ফেলা আমাদের উদ্দেশ্য নয়। আমরা জেলাশাসকের সঙ্গে কথা বলে, তার পরামর্শ মেনে আক্রান্তদের বাড়িতে স্টিকার লাগানোর সিদ্ধান্ত নিই।করোনা মোকাবিলা করা এবং সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে সতর্ক করার জন্য, এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রাশ টানা যাবে বলে আমরা মনে করছি।

Post a Comment

Previous Post Next Post