বাস চলাচলের প্রথম দিনেই ভয়াবহ বাস দুর্ঘটনার সাক্ষী কলকাতা রেড রোড

বাস চলাচলের প্রথম দিনেই ভয়াবহ বাস দুর্ঘটনার সাক্ষী কলকাতা রেড রোড

অম্লিতা দাস : শুরুতেই বিপত্তি। কলকাতা রেড রোডে দ্রুত গতিতে আসা মেটিয়াবুরুজ রুটের একটি মিনিবাস সজোরে ধাক্কা দিল ফোর্ট উইলিয়ামের পাঁচিলে। জখম বাসচালক সহ ১৯জন। তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাস চলাচলের প্রথম দিনেই ভয়াবহ বাস দুর্ঘটনার সাক্ষী কলকাতা রেড রোড
বাস চলাচল এতদিন বন্ধ থাকলেও।বৃহস্পতিবার থেকে আবার শুরু হয়েছিল বাস চলাচল। স্বল্প সংখ্যক যাত্রী নিয়েই পরিবহনের নির্দেশ দেন সরকার।আর সেই শুরুর দিনেই ভয়াবহ দুর্ঘটনার শিকার রেড রোড। দ্রুত গতিতে চলতে থাকা একটি মিনিবাস ধাক্কা দেয় ফোর্ট উইলিয়ামের পাঁচিলে। মিনিবাসটি হাওড়া-মেটিয়াবুরুজ রুটের। বাসের এক যাত্রীর মতামত বাসটি ব্রেকফেল করে ফোর্টের দেওয়ালে ধাক্কা মারে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছে পুলিশ বাহিনী,অ্যাম্বুলেন্স ও তিনটি ক্রেন। জখম ও মৃত ব্যক্তিদের একে একে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। ক্রেনে করে অচল বাসটিকে সরানো হয়েছে। বাসটির অবস্থা অচল,বাসটি রক্তাক্ত ও ভগ্নদশায়। ভেঙেছে জানলার কাঁচ ও দুমরে মুচড়ে গেছে বাসটির সমস্ত অংশ। দুর্ঘটনা এতটাই ভয়ানক যে রাস্তার রেলিংও ভেঙে পড়েছে।

জানা যাচ্ছে, মিনিবাসটি অতি দ্রুত গতিতে এগোচ্ছিল ও বাসের সামনে একটি বাইক চলে এলে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায়। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নীচে চলে যায়। ক্রেনের সাহায্য বাস সরিয়ে তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যেতে চিকিৎসকরা তাঁকে  মৃত বলে ঘোষণা করে।  তিনি ছিলেন একজন  কলকাতা পুলিশকর্মী। নাম  বিবেকানন্দ ডাক। তিনি ঝাড়গ্রামের বাসিন্দা। রেড রোডের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন পুলিশ।

Post a Comment

Previous Post Next Post