অম্লিতা দাস: ২২জন যাত্রী ও ৬জন ক্রু মেম্বার নিয়ে পাড়ি দিয়েছিল বিমান। কিন্তু অবতরণের আগেই বিমান উধাও। এন-২৬ যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে।
পেট্রোপাভলভক্স-কামচাটস্কি যাওয়ার পথেই নিখোঁজ হয় বিমানটি। এন-২৬ এর সাথে স্থানীয় পালানা গ্রাম পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়েছিল। মেঘে ঢাকা আবহাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন করে উধাও হয়ে যায় বিমানটি। রাশিয়ার সংবাদ সংস্থা থেকেই জানা যায়, উক্ত বিমানটি পালনায় অবতরণ করার আগেই যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে। ইতিমধ্যে তাদের খোঁজে উদ্ধারকারী দল ও দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।
বিমানটির নিখোঁজ হওয়া নিয়ে অনেকে অনেক রকম অনুমান শুরু করেছেন, কেউ মনে করছেন বিমানটি সমুদ্রে পড়েছে আবার কেউ মনে করছেন বিমানটি পালনা শহরের কাছে ভেঙে পড়েছে। বিমানের খোঁজে তদন্ত এখনও চলছে।
