ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর; খুলে গেল সিকিম! জেনে নিন বিধি নিষেধ সম্পর্কে বিস্তারিত তথ্য

 


ঈশিতা সাহা, আলিপুরদুয়ার :  লকডাউনের জেরে গত মার্চ মাস থেকে পর্যটকদের প্রবেশ একেবারে বন্ধ করে দিয়েছিল সিকিম সরকার। ৫ই জুলাই সোমবার ফের খুললো সিকিম; তবে কড়া বিধি নিষেধ মেনে।

দুটি টিকা নেওয়া থাকলেই তবেই ভিন রাজ্য থেকে ভ্রমণকারীদের ঢোকার অনুমতি দেবে সরকার। সাথে থাকতে হবে আরটি- পিসিআর রিপোর্ট। এছাড়া করোনা নেগেটিভ রিপোর্ট ও সঠিক নথিপত্র থাকলেই মিলবে অনুমতি। পর্যটন নির্ভর যায়গা বলে গত বছরের লকডাউনে ব্যবসার ওপর প্রভাব পরে, ফলে প্রায় ৬০০ কোটি ক্ষতির মুখ দেখে সিকিম। এরপরই এই সিদ্ধান্ত সিকিম স্বরাষ্ট্র দপ্তরের।


হোটেল, শপিং মল, প্রভৃতি ভিড়যুক্ত স্থান ৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা থাকবে। প্রত্যেকের ২টি ডোজ  নেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি সরকারি দপ্তর ও কারখানা গুলিতে ৫০ এর অধিক কর্মী নিয়ে কাজ শুরু করার নির্দেশ দেয় সরকার। সিকিম সরকার এর এই পদক্ষেপকে সম্মতি দিয়ে জানিয়েছে, "সিকিম হোটেল অ্যান্ড রেস্তোরা অ্যাসোসিয়েশন"। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সুরক্ষার জন্যেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post