নিজের বিয়ে নিজেই ভাঙলো ষোলো বছরের নাবালিকা

 

ঈশিতা সাহা : ১৮ বছরের নিম্নে বিয়ে আমাদের দেশে বেআইনি বলেই গণ্য করা হয় কিন্তু কে শুনে কার কথা! বিয়ের বয়স না হতেই জোর করে বিয়ে ঠিক হয়, এমনকি শ্বশুরবাড়ি চলে যায় নাবালিকা শেষমেষ বান্ধবীর সাহায্য নিয়ে বৌভাতের দিন মেয়েটি নিজেই প্রশাসন আধিকারিক কে ঘটনাটি জানায়

ঘটনাটি হলদিবাড়ি ব্লকে বাংলাদেশ সীমান্ত পার মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ভুজালিপাড়া গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে খবর, ভূজালিপারা গ্রামের এক যুবকের সঙ্গেই দশম শ্রেণীর ছাত্রী ওই নাবালিকার বিয়ে ঠিক হয় বিয়ের পর বউভাতের দিন এক বান্ধবীর সাহায্য নিয়েই মেয়েটি ব্লক প্রশাসন চাইল্ডলাইনে ফোন করে নিজের বিয়েতে মতের কথা জানায় খবর পেয়ে হলদিবাড়ি থানার পুলিশ পাত্রের বাড়িতে হানা দেয়

এরপর মেয়েকে বাড়ি ফিয়ে আনা হয় এবং উপস্থিত আধিকারিকরা অপ্রাপ্ত বয়স্কদের বিয়ে না দেওয়ার ব্যাপারে পরামর্শ দেন চাইল্ড লাইনের সদস্য মনতোষ সরকার বলেন,'ওই নাবালিকা যে সাহসিকতার পরিচয় দিয়েছে তাতে তার সহপাঠীরাও উদ্বুদ্ধ হবে'

Post a Comment

Previous Post Next Post