রিয়া গিরি : জিটিভির পপুলার বেশ কয়েকটি ধারাবাহিকদের মধ্যে পবিত্র রিসতা খুবই জনপ্রিয়। ২০০৯ সালে এই ধারাবাহিকের মাধ্যমেই টেলিভিশনে নতুন ক্যারিয়ার শুরু করেছিলেন সুশান্ত সিং রাজপুত। সুশান্ত ও অঙ্কিতা লোখান্ডে চরিত্রের জনপ্রিয়তা, তখন আকাশ ছুঁই ছুঁই। সেই ধারাবাহিক আবার শুরু হতে চলেছে, কিন্তু এবারে সুশান্তের পরিবর্তে দেখা যাবে শাহিন শেখকে।
মানব দেশমুখের চরিত্রে এবার দেখা যাচ্ছে শাহির শেখ কে এবং তার
বিপরীতে অর্চনার চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা লোখন্ডে। একতা কাপুরের ওল্ড বালাজি নির্দেশিত
এই ধারাবাহিকটি,আবার ও আসতে চলেছে টেলিভিশনের পর্দায়। ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গেছে,
তার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল পেজে। ২০০৯ সাল থেকে শনি টেলিভিশনে শুরু
হয়েছিল এই ধারাবাহিক'পবিত্র রিসতা', যা চলেছিল পাঁচ বছর ধরে। এই ধারাবাহিকেই মানব
চরিত্রের অভিনয় করে, তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন সুশান্ত। আবার ব্যক্তিগত জীবনে সুশান্ত ও অঙ্কিতার ঘনিষ্ঠতা শুরু হয় এই ধারাবাহিক চলাকালীনই।
এই এই ধারাবাহিকটি যেন সুশান্তের জীবনে অনেক পপুলারিটি এবং সিনেমা জগতে প্রবেশের চাবিকাঠি হয়ে দাঁড়ায়। ধারাবাহিকটি চলার কিছুদিন পরই অভিষেক কাপুরের ' কায় পু চে' ছবির মাধ্যমে সিনেমা জগতে প্রবেশ করেন সুশান্ত এবং সেখানেও বেশ অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। পরবর্তীকালে অঙ্কিতার সঙ্গে বিচ্ছেদের পর রিয়া চক্রবর্তী সঙ্গে সম্পর্কে জড়ান সুশান্ত। ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারপর থেকেই বহু ঘটনা ঘটে গেছে, তার মৃত্যুকে ঘিরে। যা এখনো খতিয়ে দেখছেন সিবিআই ও NCB।
ধারাবাহিকটিতে মানবের মা সবিতা দেশমুখ এর চরিত্রে অভিনয় করছেন উসা নাদকর্ণী। পুরনো সিরিয়ালে তিনি একই চরিত্রে অভিনয় করেছিলেন । এছাড়াও দেখা যাবে রন্দীপ রাই ও আসিমা বরদানকে। ইতিমধ্যেই দর্শকরা খুবই খুশী তাদের এই প্রিয় ধারাবাহিকটি টেলিভিশনে আসতে চলেছে বলে।

