সায়ন ঘোষঃ কোভিড পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকার ভবঘুরেদের পাশে এসে দাঁড়ালো পৌরসভা। শনিবার উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁর পেট্রাপোল সীমান্তে বনগাঁ পৌরসভার তত্ত্বাবধানে এবং বনগাঁ ব্লক স্বাস্থ্য দপ্তর এর সহযোগিতায় ভবঘুরে আবাসনের অবাসিকদের করোনা টিকা দেওয়া হয়।সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ৬০ জন আবাসিক রয়েছেন পেট্রাপোল সীমান্তের ভবঘুরে আবাসে। সম্প্রতি বনগাঁর পৌর প্রশাসক গোপাল শেঠ, পেট্রাপোল সীমান্তের ভবঘুরে আবাসের অবাসিকদের ভ্যাকসিন দেওয়ার আবেদন জানিয়ে ছিলেন বনগাঁ ব্লক স্বাস্থ্য আধিকারিক ও বনগাঁ মহকুমা শাসকের কাছে। সেই আবেদনে সারা দিয়ে এদিন ভবঘুরেদের টিকাকরন করতে এগিয়ে আসেন স্বাস্থ্য কর্মীরা। ভবঘুরে আবাসের ম্যানেজার নিরঞ্জন কুমার সরকার জানান, "জেলা প্রশাসনের নির্দেশে, বনগাঁ পৌরসভা ও বনগাঁ ব্লক স্বাস্থ্য দপ্তর এর উদ্যোগে এখানে মোট ৬০ জন ভবঘুরেদের কোভিসিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয় এবং পাশাপাশি আবাসিকের কর্মীদেরও ভ্যাকসিন দেওয়া হয়েছে"।
ভবঘুরেদের টিকাকরন বনগাঁ পেট্রাপোল সীমান্তে
bySarbabhauma Samachar
0

