অম্লিতা দাস : লকডাউন শেষ কমছে সংক্রমণ। নিশ্চিন্তে নিশ্বাস ফেলছে বহু মানুষ। কিন্তু এর মধ্যেই করোনা বিধি লঙ্ঘন করা কতটা যথাযথ? শনিবার সতর্কবার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জানালেন রূপ বদলাচ্ছে ডেল্টা প্রজাতি। আশঙ্কা এখনই শেষ নয়।
হু-এর মত অনুযায়ী, ডেল্টার তান্ডব কিছু মাসের মধ্যেই শুরু হবে একাধিক দেশে। বিশ্বে ১০০টি দেশে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এই প্রজাতি। সতর্কবার্তার সাথে সাথেই হু জানায়, কড়া নজরে রাখতে হবে ডেল্টা প্রজাতিকে। ক্রমশ রূপ বদলাচ্ছে ডেল্টা। বিশ্বে বহু দেশেই টিকাকরণের মাত্রা যথেষ্ট কম। এরই মধ্যে ডেল্টার সংক্রমণ। তাই করোনা বিধি লঙ্ঘন করা ভয়াবহ হতে পারে। মাস্ক,স্যানিটাইজার,সামাজিক দুরত্বকে আগের বছরের মতই জীবনের অঙ্গ করে রাখতে হবে। হু -এর প্রধান ট্রেডস অ্যাডানম গেব্রেইয়েসুস সমস্ত দেশে আগামী বছরের মধ্যে ৭০% নাগরিকদের টিকাকরণ করার নির্দেশ দিয়েছেন। টিকাকরণই এই মহামারীর গতি কমানোর একমাত্র উপায় বলে তিনি জানিয়েছেন।
পরিস্থিতি ভয়ানক হওয়ার আশঙ্কা দিয়েছেন হু। টিকাকরণ কর্মসূচির গতি বাড়ানোর দিকে নজর দিতে বলেছেন সমস্ত রাষ্ট্রপ্রধানকে। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের সাথেই ডেল্টার অস্তিত্ব সামনে আসে। বাড়ে সংক্রমণ সাথেই মৃত্যু। এখন বিধি মেনে এগিয়ে চলাই একমাত্র উপায়।

