কনটেইনমেন্ট জোন ও হাবরা হাসপাতাল পরিদর্শনে জেলাশাসক

কনটেইনমেন্ট জোন ও হাবরা হাসপাতাল পরিদর্শনে জেলাশাসক
সায়ন ঘোষঃ করোনার প্রকোপ কিছুটা কমলেও কনটেইনমেন্ট জোনের সংখ্যা বেড়েই যাচ্ছে। বসাতে হচ্ছে অক্সিজেন প্লান্ট। উত্তর ২৪ পরগনা জেলায় মোট ছয়টি জায়গায় বসছে অক্সিজেন প্লান্ট। শনিবার তারই পরিদর্শনে হাবরা হাসপাতাল চত্বরে আসেন জেলাশাসক সুমিত গুপ্তা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রাজ নারায়ণ মুখার্জি, হাবরা ওয়ান জয়েন বিডিও ও হাবড়া থানার আইসি সহ একাধিক কর্তা

কনটেইনমেন্ট জোন ও হাবরা হাসপাতাল পরিদর্শনে জেলাশাসক
মূলত হাবরার বিভিন্ন জায়গার কনটেইনমেন্ট জোন ও হাবরা হাসপাতালের অক্সিজেন প্লান্ট তৈরির পরিদর্শনে করেন তাঁরা। এছাড়াও ঠিকঠাক ভ্যাক্সিনেশন হচ্ছে কিনা তাও পরিদর্শন করেন জেলাশাসক তিনি জানান, জেলায় খুব দ্রুতগতিতে ভ্যাকসিন দেয়ার কাজ চলছে। অক্সিজেন প্লান্টের কাজও প্রায় শেষের দিকে, চালু হবে প্ল্যান্টগুলো শীঘ্রই।পাশাপাশি জেলায় করোনার প্রকোপ কিছুটা হ্রাস পেয়েছে। এছাড়াও গতবারের তুলনায় ডেঙ্গুর প্রকোপ কমেছে। মানুষ সচেতন হলে আমরা আমাদের কাজ দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যেতে পারবো

Post a Comment

Previous Post Next Post