ভ্যাকসিনের টোকন না পেয়ে বিক্ষোভ বাসিন্দাদের


পল মৈত্র, দক্ষিণ দিনাজপুর : পৌরসভায় ভ্যাকসিনের  টোকনের লাইনে দাঁড়িয়ে টোকন না  পেয়ে রাস্তায় বিক্ষোভ দেখালো বাসিন্দারা ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার

টোকন নিতে আসা বাসিন্দাদের অভিযোগ, ভ্যাকসিনের টোকনের জন্য রাত্রি একটা থেকে পৌরসভায় লাইন দিয়েছেন তারাকিন্তু সকাল হতেই পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের তরফে জানিয়ে দেওয়া হয় পৌরসভায় পর্যাপ্ত ভ্যাকসিন নেই

এরপর সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে তুলে ৫১২নম্বর জাতীয় সড়কের উপরে বিক্ষোভ দেখাতে শুরুকরেঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনার স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে

পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অজিত কুমার মণ্ডল জানিয়েছেন, পৌরসভায় পর্যাপ্ত ভ্যাকসিন নেই তাই কোনো ধরনের নোটিশ টানানো হয়নিবিষয়টি না জেনেই  লাইনে দাঁড়িয়ে ছিল

Post a Comment

Previous Post Next Post