অঙ্কন মণ্ডল : বনগাঁ মহকুমা হাসপাতালে ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়েও মেলেনি ভ্যাকসিন। দীর্ঘ লাইন টেনে ভ্যাকসিন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা। হতাশ হয়ে বাড়ি ফিরে গেলেন অনেকেই। শনিবার ঘটনাটি ঘটেছে বনগাঁ মহাকুমা হাসপাতালে।
গভীর রাতে এসে লাইনে দাঁড়িয়ে ছিলেন বহু সাধারন মানুষ। অভিযোগ, আজ সকালেই তাদের জানানো হয় মোট ১৮৬ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। তারা আরও অভিযোগ করেন, বহু ব্যক্তি লাইনের সামনে দাঁড়িয়ে থাকলেও ভ্যাকসিন দেওয়া
শুরু হতেই লাইনে বাইরে থেকে লোক এসে ঢুকে পড়ে। যা নিয়ে হাসপাতাল চত্তরে উত্তেজনা সৃষ্টি হয়৷ খবর পেয়ে
বনগাঁ
থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
এ বিষয়ে বনগাঁ মহাকুমা হাসপাতাল কর্তৃপক্ষের কোন বক্তব্য মেলেনি।
