
সার্বভৌম সমাচার, ক্যানিং ঃ আঙ্গুলের ছাপ দিয়ে মহিলার অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীর জনধন যোজনা টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, ক্যানিং থানার বেলে খালি গ্রামে।
সূত্রে খবর, গত চারদিন আগে প্রতিবেশী এক যুবকের কাছে নিজের একাউন্টে প্রধানমন্ত্রী জনধন যোজনা টাকা ঢুকেছে কিনা দেখতে আসে প্রতিবেশী এক মহিলা। অভিযোগ, এরপর তার আঙ্গুলের ছাপ সহ আধার নম্বর দিয়ে টাকা তুলে নেয় ওই যুবক। এরপর আজ ব্যাংকে গিয়ে বই আপডেট করলে ওই মহিলা জানতে পারে যে তার নিজের অ্যাকাউন্ট থেকে ৫০০ টাকা তুলে নেওয়া হয়েছে।
আরও খবর পড়ুন-- ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩৭ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৩৮০
এ বিষয়ে ওই যুবককে জিজ্ঞাসা করলে তিনি প্রথমে কথাটি উড়িয়ে দেয়। এরপর ওই মহিলা ক্যানিং থানা পুলিশকে জানালে পুলিশ আসে ঘটনাস্থলে। এরপর ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে তিনি টাকা তুলে নেওয়ার কথা স্বীকার করে নেন। এরপর পুলিশের সামনে জানান যে তিনি কয়েকদিনের মধ্যে ওই মহিলার টাকা ফেরত দেবেন।