
সার্বভৌম সমাচার, মথুরাপুর ঃ গ্রামবাসীদের দাবি ICDS, এর জন্য বরাদ্দ কৃত খাবার দিতে হবে। এ নিয়ে সকাল থেকে দিদিমণিকে আটকে রেখে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ঘটনার স্থলে দীর্ঘক্ষণ আটকে থাকার পর দেবীপুর গ্রামের প্রধান সনকা মন্ডল এসে মধ্যস্থতা করেন। কিন্তু কে শোনে কার কথা। বিক্ষোভ চলতে থাকে দীর্ঘক্ষণ । এ নিয়ে মথুরাপুর সুসংহত
শিশু বিকাশ কেন্দ্রের সুপারভাইজার বিজয়া দাস জানান, আগের মাসে মাল বন্টনে সমস্যা হয়েছে। ১০৭ নং কেন্দ্রের ওই দিদিমণিকে সমস্ত খাদ্যবস্তু দিতে বলা হয়েছিল। কিন্তু এখনো কেন দেওয়া হল না। তা নিয়ে তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ। এরপর পুলিশের আশ্বাসে গ্রামবাসীরা বিক্ষোভ দেখানো বন্ধ করলো।