ফের রেশন নিয়ে দুর্নীতির অভিযোগে ধৃত বিজেপি পঞ্চায়েত প্রধানের স্বামী


ফের রেশন নিয়ে দুর্নীতির অভিযোগে ধৃত বিজেপি পঞ্চায়েত প্রধানের স্বামী

সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ বর্তমান করোনা ভাইরাসের কারনে লকডাউনে নাজেহাল সাধারণ মানুষ। দিনমজুরেরা আজ কর্মহারা হয়ে গৃহ বন্ধি। ঘরে আনাজ নেই; পরিবারের মুখে খাবার তুলে দেওয়ারও কোন ব্যবস্থাও নেই। এই পরিস্থিতিতে সরকার থেকে যে নুন্যতম রেশন ব্যবস্থা রাখা হয়েছে, সেখান থেকেও কাটমারির অভিযোগ উঠছে অহরহ।

এবারে রেশন নিয়ে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হলেন বিজেপি পঞ্চায়েত প্রধানের স্বামী। ধৃতের নাম সুরেশ বিশ্বাস। অভিযোগ, কানিয়াড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধানের স্বামী সুরেশ বিশ্বাস এলাকার মৃত ব্যক্তিদের নামে রেশন স্লিপ ব্যবহার করে ক্রমাগত রেশনের মাল গোপন করছিলেন। কিন্তু রেশন ডিলার রেশন সামগ্রী দিতে অস্বীকার করলে তাকে নানান প্রকারে হুমকি দিতে থাকে সুরেশ। এরপর ওই রেশন ডিলার থানার দ্বারস্থ হ্ন এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে।

অভিযোগকারী রেশন ডিলার উত্তম সমাদ্দার বলেন, “সুরেশ আমার কাছ থেকে মৃত মানুষের কার্ড দেখিয়ে জোর করে খাদ্য সামগ্রী তুলে নিয়ে গিয়েছে। আরও চাল-ডাল দেওয়ার জন্য আমার উপরে চাপ সৃষ্টি করছিল। সেই কারণেই পুলিশের দ্বারস্থ হয়েছি।”

এবিষয়ে গেরুয়া শিবিরের দাবি, “রাজনৈতিক শত্রুতার জেরে বিজেপি নেতাকে ফাঁসানো হয়েছে। ঘটনার পেছনে শাসকদলের মদত রয়েছে”।

বনগাঁ আদালতের আইনজীবী সমীর দাস বলেন, “ধৃত সুরেশ মৃত মানুষের কার্ড দিয়ে একাধিক ব্যক্তিকে পাঠিয়ে দীর্ঘদিন ধরে কয়েক কুইন্টাল চাল-ডাল তুলে মজুত করেছিল। অভিযোগ পেয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে”।

Post a Comment

Previous Post Next Post