সার্বভৌম সমাচার, বসিরহাট ঃ প্রকাশ্যে এক যুবতীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্ট এলাকায়।
জানা গিয়েছে, এদিন মিনা খাতুন নামে বছর চব্বিশের যুবতী এক হাসপাতালে চিকিৎসাধীন তার এক মাসির সঙ্গে দেখে করে বাড়িতে ফিরছিলেন। তখন হাকিমপুর চেকপোস্টে তাকে চেকিং-এর নামে প্রকাশ্যে গায়ে হাত দেয় ১১২ নম্বর ব্যাটেলিয়ান সি কোম্পানির এক মহিলা বিএসএফ জওয়ান। এমনকি ওই যুবতীর দাবী, রাস্তায় চেকিং এর নামে তার সঙ্গে অভব্য আচরণ ও মারধর করে ওই বিএসএফ কর্মী। এরপর ওই যুবতী ও বিএসএফ কর্মীর মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। মহিলা বিএসএফ জওয়ান যুবতীকে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার জেরে হাকিমপুর চেকপোস্ট এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
আরও খবর পড়ুন-- ICDS এর খাবার না দেওয়ার অভিযোগ
স্থানীয় সূত্রে খবর, মিনাখাতুন এর বাড়ি স্বরুপনগর থানা তারালী সীমান্তে। ওই যুবতীর দাবি, তাকে পরিকল্পনা করে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। এর আগেও কয়েকবার ফাঁসানো হয়েছে। গত ৩ মাস আগে আমাকে সোনা পাচারের অভিযোগ করে ১১২নম্বর ব্যাটেলিয়ানের সি কোম্পানির সীমান্তরক্ষী বাহিনী অভিযোগ করে। কিন্তু কোন প্রমাণ হয়নি।
এই ঘটনার জেরে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। কেনই হঠাৎ এদিন চেকিং এর নামে তাকে মারধর করা হলো। আবার পাল্টা সীমান্তরক্ষী বাহিনীর তরফ থেকে বলা হচ্ছে ওই বিএসএফ মহিলা কর্মীর ইউনিফর্ম ছিড়ে দিয়েছে। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে স্বরুপনগর হাকিমপুর চেকপোষ্টে। যুবতী স্বরুপনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।

আরও খবর পড়ুন-- জনধন যোজনা অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ