সার্বভৌম সমাচার, বসিরহাট ঃ উত্তর ২৪ পরগণা মহকুমার স্বরূপনগর ব্লকে চারঘাট এলাকায় বেশ কয়েকটি ইটভাটা রয়েছে, যা বর্তমানে লকডাউনের কারনে বন্ধ। কাজ না করলে যাদের দু'বেলা দুমুঠো অন্ন জোটে না শ্রমিকরা এখন ঘরে ঢুকে গেছে। সেই শ্রমিকদের পাশে দাঁড়ালো ভাটা মালিকরা।
ব্যবসায়ী পার্থ বোসের উদ্যোগে চারটি গ্রামের ৭০০ ইটভাটার শ্রমিক ও ভিন রাজ্য থেকে ভাটায় কাজ করতে আসা ইটভাটার শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে খাবার তুলে দেওয়া হল।
জানা গিয়েছে, লকডাউন এর জেরে কয়েকশো ভাটাশিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। আটকে রয়েছে কয়েক হাজার ভাটা শ্রমিক। প্রত্যেক শ্রমিককে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, সরষের তেল, ও বাচ্চাদের গুঁড়ো দুধ, এদিন প্যাকেট বন্দি খাবার দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, “যতদিন লকডাউন চলবে ততদিন তারা দিয়ে যাবেন”।