ফের সংশোধনাগারে রণক্ষেত্র, ঘটনাস্থলে পুলিশ কর্তারা


ফের সংশোধনাগারে রণক্ষেত্র, ঘটনাস্থলে পুলিশ কর্তারা

সার্বভৌম সমাচার, জলপাইগুড়ি ঃ বিচারাধীন বন্দিদের জামিনে মুক্তি দিতে হবে এই দাবিতে রণক্ষেত্র চেহাররা নিল জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার। সঙ্গে জেল বন্দিদের সঙ্গে জেলের নিরাপত্তা কর্মীদের বাধল মারপিট। শনিবার সকাল থেকেই রণক্ষেত্র চেহারা নিয়েছে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে; চলছে পাথর, ইট বৃষ্টি।
অভিযোগ, সোস্যাল ডিস্টেন্স মানার জন্য জেলের কর্মীরা বলতে গেলে, কর্মীদের মারধর করেন বিচারাধীন বন্দীরা ।




এরপর বিরাট পুলিশ বাহিনী নিয়ে ছুটে আসে পুলিশ সুপার অভিষেক মোদী। অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগনাথারাও ইলওয়াড, কোতোয়ালি থানায় আইসি কোতয়ালি বিশ্বাশ্রয় সরকার, DSP হেডকোয়ার্টার প্রদীপ সরকারসহ কয়েকশো র‍্যাফ জেলের নিয়ন্ত্রনে আনার চেস্টা করছে। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসেনি৷ চলছে দুপক্ষের মধ্যে ঝামেলা, বাজানো হয়েছে সাইলেন্স।

Post a Comment

Previous Post Next Post