বনগাঁর আদিবাসীদের পাশে আর্ট অফ লিভিং স্বেচ্ছাসেবী সংঘটন


বনগাঁর আদিবাসীদের পাশে আর্ট অফ লিভিং স্বেচ্ছাসেবী সংঘটন

সার্বভৌম সমাচার ঃ আর্ট অফ লিভিং স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রবিবার বনগাঁর আদিবাসী পাড়ায় সাধারণ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল। এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বনগাঁ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ৫০ টি আদিবাসী পরিবারের হাতে রবিবার দুপুরে চাল ডাল তুলে দেওয়া হয় । সংগঠনের পক্ষ থেকে কৌশিক মন্ডল জানালেন আর্ট অফ লিভিং সংস্থার পক্ষ থেকে করোনা মোকাবেলার জন্য দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী তুলে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে। আজ বনগাঁ পৌরসভার পঞ্চাশটি আদিবাসী পরিবারের হাতে আমরা চাল-ডাল তুলে দিলাম।

Post a Comment

Previous Post Next Post