
সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ মাঠের মধ্যে লম্বা লাইন করে টেবিল রয়েছে। কোন টেবিলে সাজানো রয়েছে পটল, কোনটায় আলু, লাউ, চাল, ডাল, সোয়াবিন, আরো কত কি। লাইন দিয়ে পাড়ার যুবকরা টেবিল গুলির পাশে দাড়িয়ে রয়েছে। একে একে সামাজিক দূরত্ব রেখে বাসিন্দারা টেবিল গুলির সামনে আসছেন আর তাদের ব্যাগে মালপত্র ভরে দিচ্ছে যুবকেরা৷এভাবেই খালি ব্যাগ নিয়ে বাজারে এসে ভরা ব্যাগ নিয়ে বাড়ি ফিরল বাসিন্দারা।
জানা গেল ফাঁকা মাঠে করোনা বাজার বসিয়েছে চাঁপাবেড়িয়া যুব গোষ্ঠীর ছেলেরা। নিজেরা অর্থ সংগ্রহ করে বাজার থেকে মালপত্র সংগ্রহ করে মাঠে সাজিয়ে বসেছেন। এলাকার ৬০০ পরিবারকে খালি ব্যাগ নিয়ে সেই বাজারে আসার আমন্ত্রণ জানিয়েছে। রবিবার বিকালে আমন্ত্রিত মানুষেরা বাজারে এসে ভর্তি বাজার নিয়ে বাড়ি ফিরলেন। উদ্যোক্তা সজল ভট্টাচার্য বলেন, আমাদের এলাকার বেশিরভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে৷ লকডাউনের কারণে তারা কর্মহীন হয়ে সমস্যায় রয়েছে।
আরও খবর পড়ুন-- বনগাঁর আদিবাসীদের পাশে আর্ট অফ লিভিং স্বেচ্ছাসেবী সংঘটন
