
সার্বভৌম সমাচার, বসিরহাট ঃ এর আগে দেখা গিয়েছিল সচেতনতা বার্তা দিতে কখনো গোলাপ ফুল, কখনো খোলা মঞ্চে গান গাইতে দেখা গিয়েছিল পুলিশকে। এবার রাস্তার উপর রং তুলির ক্যানভাসের লেখা ফুটিয়ে তুলল পুলিশ। রং তুলির ক্যানভাসে রাস্তায় লিখে দিচ্ছে লকডাউন মানুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। বসিরহাট মহাকুমার বসিরহাট এক নম্বর ব্লকের বিডিও তাপস কুন্ডুর নির্দেশে সোমবার সকাল থেকে ইছামতি ব্রিজের সন্নিকটে ইটিন্ডা ও টাকি রোডের উপর রং তুলি দিয়ে এভাবেই চলছে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার বার্তা।
পথচলতি মানুষের জন্য সাদা রং দিয়ে লেখার এই অভিনব উদ্যোগ নিল বসিরহাট এক নম্বর ব্লকের বিডিও তাপস কুন্ডু। পুলিশ প্রশাসন রাজ্য সড়ক ২ টাকি ও ইটিন্ডা রোডে রাস্তার উপর লিখছেন “স্যানিটাইজার মাক্স পরুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, লকডাউন মান্যতা দিন । এ লড়াই আমাদের সবার। আমাদের জিততে হবে।আমার জিতবোই”।
আরও খবর পড়ুন--
