বামফ্রন্টের রাজ্য নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ গোপালনগরে


বামফ্রন্টের রাজ্য নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ গোপালনগরে

সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ বামফ্রন্টের রাজ্য নেতাদের গ্রেফতারের প্রতিবাদে সোমবার বিকেলে গোপালনগর থানার টালিখোলা বাজার এলাকায় হাতে প্লাকাট নিয়ে বিক্ষোভ করে শতাধিক বামকর্মী সমর্থক।

উল্লেখ্য, শনিবার রেড রোডে রাজ্য ও কেন্দ্রের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে বিক্ষোভ কর্মসূচি ছিল বামেদের। এখানে উপস্থিত ছিলেন বামফ্রন্ট সম্পাদক বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম, বাম পরিষদীয় নেতা সূজন চক্রবর্তী-সহ একাধিক নেতা-কর্মী। লকডাউনের বিধি লঙ্ঘনের অভিযোগে বাম নেতাদের গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।

বামফ্রন্টের রাজ্য নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ গোপালনগরে
আজ তারই প্রতিবাদে উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁয় বামেদের পক্ষ থেকে রাস্তায় সামাজিক দুরত্ব বজিয়ে রেখে হাতে প্লাকাট নিয়ে বিক্ষোভ দেখান তারা।এদিন বনগাঁর বাম নেতৃত্ব একাধিক জন কল্যাণমূলক দাবীতে সরব হন।

Post a Comment

Previous Post Next Post