উত্তম সাহা,
বাগদা ঃ করোনার মোকাবিলায় সরকারী পরোয়ানায় গৃহবন্ধি দেশের মানুষ। নিত্যপ্রয়োজনীয় জিনিসের
জন্য হাহাকার চলছে দেশজুড়ে। রাজ্যের কোথাও নুন্যতম বরাদ্দ হওয়া সরকারী রেশন চুরির অভিযোগ,
তো কোথাও আবার পচা রেশনের অভিযোগ লেগেই আছে। এসবের মধ্যে উত্তর ২৪ পরগণা জেলার বাগদা
থানার বাগদা হাসপাতাল সংলগ্ন এলাকায় উঠল নতুন বিপত্তি। জানা গিয়েছে, ট্যাপকল দিয়ে অনর্গল
বের হচ্ছে পচা রক্ত মাংস আর পাখির নাড়িভুঁড়ি।
স্থানীয়
সুত্রে খবর, আজ সকালে সরকারী ট্যাপকল থেকে পানীয় জল সংগ্রহ করতে এসেছিল আদিবাসী মহিলা
শিপ্তী সর্দার। তিনি দেখতে পান ট্যাপকলের পাইপের
ভিতর থেকে বেরোচ্ছে দুর্গন্ধযুক্ত পচা রক্ত মাংস আর পাখির নাড়িভুঁড়ি। তিনি কিছুটা বিড়ম্বিত
হয়ে পড়েন। এরপর ঘটনাটি জানাজানি হতেই আশপাশের লোকজন ছুটে আসেন ট্যাপ কলের কাছে। এরপর
একে একে প্রতিবাদ মূখোর জনতার ভীড় জমাতে থাকে। খবর পেয়ে ঘটনা স্থলে আসেন জেলা পরিষদের
সদস্য পরিতোষ কুমার সাহা, বাগদা পঞ্চায়েতের
প্রধান অঞ্জলি রায়, স্থানীয় পঞ্চায়েত সদস্য
সঞ্জিত সর্দারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এরপর তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে
চলে যান। ইতিমধ্যে অজান্তেই ওই জল খাওয়ায় প্রাথমিকভাবে অসুস্থ হয়ে পড়েন ওই এলাকার বেশ
কয়েকজন মানুষ। যদিও অসুস্থ ব্যক্তিরা এখন সুস্থ আছেন। কিন্তু প্রশ্ন উঠছে দ্বায়িত্বে
থাকা ট্যাপকলের কর্মকর্তাদের নিয়ে।
বাগদার
ওই এলাকার সাধারন মানুষ ওই ট্যাপকলের জল খাবার জন্য ব্যবহার করে থাকেন। আর সেই কলেই
এধরনের দুর্গন্ধযুক্ত পচা রক্তমাংস, নাড়িভুঁড়ি মেলায় তা নিয়ে উদ্বেগ রয়েছে সাধারন মানুষের
মধ্যে।

