সার্বভৌম সমাচার, বসিরহাট ঃ আজ সোমবার সকাল দশটা নাগাদ সিল করা মদের দোকান ভেঙে মদ লুট করার চেষ্টা করে ২ দুষ্কৃতি। এরপর স্থানীয় গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলে ওই দুইজনকে। তাদের সঙ্গে থাকা বাইকটাকে ভাঙচুর করে স্থানীয় গ্রামবাসীরা। দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে, বসিরহাট মহকুমার হাড়োয়া থানার এক নম্বর গোপালপুর গ্রাম পঞ্চায়েতের মাদারতলা এলাকায়। এরপর ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ আসে। খবর দেওয়া হয় ওই মদের দোকানের মালিক অচিন্ত্য ঘোষকে।
লকডাউন ও করোনার জন্য ইতিমধ্যে মদের দোকান বন্ধ আছে। পাশাপাশি গত বছর 2019 সালে এই মদের দোকান হাইকোর্টের নির্দেশে বন্ধ রয়েছে। তারপর হটাৎই আজকের এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।