ত্রানের আশ্বাস দিয়ে অবরোধ তুলে দিল প্রশাসন


ত্রানের আশ্বাস দিয়ে অবরোধ তুলে দিল প্রশাসন
সার্বভৌম সমাচার, বসিরহাট ঃ উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট এক নম্বর ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের কাহার পাড়া এলাকায় আজ সোমবার সকাল থেকে গ্রামবাসীরা বসিরহাট ও মালঞ্চ রোড কাহারপাড়া রাস্তার উপরে গাছের গুড়ি ফেলে অবরোধ শুরু করেছেন। তাদের দাবি লকডাউনের পর থেকে গ্রামে ত্রাণ পৌঁছায়নি। ত্রাণ নিয়ে বৈষম্য করা হচ্ছে। অবিলম্বে যাতে ত্রাণ পৌঁছায় তার জন্য তারা পথে নেমে অবরোধ শুরু করেছেন বলে জানান স্থানীয়রা। এরপর ঘটনাস্থলে আসে বসিরহাট থানার পুলিশ।

এরপর ঘটনাস্থলে পিফা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলম গির মন্ডল ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের আশ্বস্ত করেন। জরুরী ভিত্তিতে ত্রাণ পৌঁছে যাবে। তারপর ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে গ্রামবাসী ও জনপ্রতিনিধি আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। পাশাপাশি পিফা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলমগীর মণ্ডল বলেন, আমরা ধাপে ধাপে নামের লিস্ট অনুযায়ী গ্রামের ত্রাণ পৌঁছে দেবো বাড়ি বাড়ি।

Post a Comment

Previous Post Next Post