দত্তক নেওয়া গ্রামকে খাদ্য সামগ্রী দিচ্ছে বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চ

দত্তক নেওয়া গ্রামকে খাদ্য সামগ্রী দিচ্ছে বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চ

সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ অভাবের সুযোগ নিয়ে কুসংস্কার বাসা বেঁধেছিল গাইঘাটা থানার বকচারার বিষ্ণুপুর গ্রামে। ভূত-প্রেত গল্প নিয়ে ওঝা ফকিরের কেরামতিও চলছিল রমরমিয়ে। এরপর গ্রামের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে গ্রামটিকে দত্তক নিয়েছিল বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের সদস্যরা। আর সেই থেকে গ্রামের ছাত্র-ছাত্রীদের নিয়মিত শিক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া থেকে শুরু করে এলাকায় কুসংস্কার বিরোধী প্রচার চালাচ্ছিলেন সংগঠনের সদস্যরা।

ইতিমধ্যে শুরু হয়েছে করোনা আতঙ্ক। গ্রামের বেশিরভাগ মানুষই খেটে খাওয়া। বর্তমান পরিস্থিতিতে পুঁজিতে টান পড়েছে ওই গ্রামের প্রত্যেকটি পরিবারে। এবারে খাতা, বই পৌঁছে দেওয়ার সংঘে সংঘে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কাজও শুরু করল বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের কর্মকর্তারা। গ্রামের প্রতিটি বাড়ি গিয়ে হেঁশেলের খোঁজ নিচ্ছেন তারা। খাদ্য সামগ্রী দেওয়ার পাশাপাশি পরিবারের প্রয়োজন শুনে ফর্দও করে নিচ্ছেন তারা। সংগঠনের কর্তা প্রদীপ সরকার বলেন "প্রশাসন কাজ করছে, আমরাও আমাদের দত্তক নেওয়া গ্রামে কুসংস্কার বিরোধী প্রচারের পাশাপাশি খাদ্য সামগ্রী, খাতা, বই, পেন পৌঁছে দিচ্ছি। শুনছি কার কি প্রয়োজন।" বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের সদস্যদের কাজে খুশি গ্রামের ওই মানুষও।

Post a Comment

Previous Post Next Post