
সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ লকডাউন পরিস্থিতিতে দিনমজুর, ক্ষেতমজুর মানুষদের কাজকর্ম বন্ধ। রুজি রুটি হারিয়ে ভাঁড়ারে খাদ্যদ্রব্যের টান পড়েছে তাদের। এবারে ওইসব অসহায় দিনমজুর মানুষের পাশে দাঁড়াতে গ্রামে গ্রামে রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করছেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস। গ্রামের কোন এক জায়গায় রান্নার ব্যবস্থা করে নিমন্ত্রণ করছেন বাসিন্দাদের। খাওয়া-দাওয়া শেষে চোখে মুখে তৃপ্তি নিয়ে বিধায়কের মাথায় হাত দিয়ে আশীর্বাদও করলেন গ্রামের মানুষ।
বিধায়কের কথায়, “এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে পারাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে।”
বিধায়কের কথায়, “এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে পারাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে।”
জানা গিয়েছে, বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পিছিয়ে পড়া গ্রামগুলিতে রোজ ঘুরে বেড়াচ্ছেন বিশ্বজিৎ বাবু। দরিদ্র মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন। তাদের মধ্যে মাস্ক স্যানিটাইজার বিলি করছেন। কিন্তু অসহায় মানুষেরা বিধায়কের কাছে খাবারের অভাবের কথাই বারংবার জানাচ্ছেন। সেকারনে
আদিবাসী, সংখ্যালঘু, পাড়ুই সম্প্রদায়ের মানুষকেই বেশি করে খাবার তুলে দিচ্ছেন তিনি৷
আদিবাসী, সংখ্যালঘু, পাড়ুই সম্প্রদায়ের মানুষকেই বেশি করে খাবার তুলে দিচ্ছেন তিনি৷
রবিবার থেকে রান্না করে খাওয়ানো শুরু করেছেন তিনি। আজ গঙ্গানন্দপুর, অম্বিকাপুর গ্রামের তিনি খিচুড়ি ভোজনের আয়োজন করেছিলেন। প্রায় ৮০০ পরিবারের মানুষ এখানে এসেছিলেন। সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের পাত পেড়ে খাওয়ালেন বিধায়ক। নিজেই হাতা, বালতি নিয়ে পরিবেশনও করলেন বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস।
