করোনা নিয়ে বনগাঁর যুবকদের সচেতনতা বার্তা

করোনা নিয়ে বনগাঁর যুবকদের সচেতনতা বার্তা

সার্বভৌম সমাচার, বনগাঁ ঃ করোনা ভাইরাসের মোকাবিলায় এগিয়ে এল এলাকার বিজ্ঞানমনস্ক যুবকেরা। তারা এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন কলের গায়ে সাবান  লাগাচ্ছেন  এবং পাশে একটি করে পোস্টার দিচ্ছেন৷

জানাগেল, করোনাভাইরাস থেকে এলাকার মানুষকে দূরে রাখতে এলাকায় ঘুরছেন বিজ্ঞানমনস্ক যুবকেরা। গ্রামের কল গুলিতে সচেতনতামূলক পোস্টার লাগিয়ে জলের কল গুলির গায়ে সাবান লাগাচ্ছে তারা।


যুবকদের বক্তব্য, দৈনিক এলাকার কলগুলি থেকে গ্রামের মানুষেরা জল নেয়। সেখান থেকে করোনার সংক্রমণ যাতে না হয় তাই কল গুলিতে জল নেবার আগে সাবান দিয়ে হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা করলাম।  নিজেরা অর্থ দিয়ে সাবান কিনে পোস্টার বানিয়ে দিন কয়েক ধরে এই কর্মসূচি চালাচ্ছেন । বনগাঁ শহর, ট্যাংরা কলোনি, পাইকপাড়া,  বাগদা, গাইঘাটার আংড়াইল, কালিয়ানি সহ বিভিন্ন এলাকায় প্রায় ১ হাজার নলকূপে সাবানের ব্যবস্থা কারে পোষ্টার মেরেছেন তারা।


      তুষার রায় নামে এক যুবক বলেন "সাবান আর স্যানিটাইজার মানুষকে করোনাভাইরাস থেকে দূরে রাখতে পারে। তাই গ্রামে গ্রামে পোস্টারিং করে কল গুলিতে সাবান লাগিয়ে দিলাম। এখন পর্যন্ত প্রায় ১ হাজার কলে পোস্টারিং করেছি। আমাদের এই কাজ চলতে থাকবে। যুবকদের এখানে কাজে খুশি বাসিন্দারাও।

Post a Comment

Previous Post Next Post