বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় গণজমায়েত; সরানো হল ২ পুলিশ কর্তাকে

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় গণজমায়েত; সরানো হল ২ পুলিশ কর্তাকে

মোল্লা আতাউর রহমান মিন্টু, ঢাকা ঃ গত ১১ই এপ্রিলই করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া জেলায় লকডাউন ঘোষণা করা হয়। এখন পর্যন্ত ওই জেলায় ১০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। কিন্তু ইতিমধ্যে লকডাউন না মেনে লক্ষাধিক মানুষের অংশগ্রহণে সম্প্রতি একটি জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ফলে করোনাভাইরাস বৃহৎ আকারে ছড়িয়ে পড়ার ঝুঁকি দেখা দিচ্ছে।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৭ জনের। এছাড়া এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৩১২ জন। এই নিয়ে বাংলাদেশে করোনায় মৃত্যুর হয়েছে ৯১ জনের ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫৬ জন। তথ্যমতে শনিবার (১৮ এপ্রিল) পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ জন। এর মধ্যে মারা গেছেন দুইজন। বাকিরা আইসোলেশনে রয়েছেন।

জানা গিয়েছে, এদিন সকাল ১০টায় বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন জামিয়া রাহমানিয়া মাদরাসা মাঠে আলেম জুবায়ের আহমেদ আনসারীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মাঠে জায়গা না হওয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের অন্তত দুই কিলোমিটার অংশে মানুষ জানাজার নামাজ পড়েন।

সরাইল থানার ওসি মো. শাহাদাৎ হোসেন টিটু বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও ঢাকা থেকে লোকজন আসে। আমরা চিন্তাও করতে পারিনি যে এত লোক হবে। লোকজন আসতে শুরু করার পর আমাদের আর কিছু করার ছিল না’।

Post a Comment

Previous Post Next Post