সার্বভৌম সমাচার, পূর্ব মেদিনীপুর ঃ লকডাউনের মাঝেই দিঘায় মৃত্যু হল এক হোটেল কর্মী। ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।
জানাগিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় প্রভুলাল মাহাতো (৪৯) নামে এক হোটেল কর্মীর মৃত্যুর হয়েছে। তার বাড়ি বিহার রাজ্যের মহম্মদপুর থানার বজুব এলাকায়। বুধবার দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্ত পাঠিয়েছে বলে জানা গিয়েছে।

আরও খবর পড়ুন-- ভারত বাংলাদেশের জিরো পয়েন্টে কৃষকদের চাষ করতে যেতে দিচ্ছে না BSF, বিডিওর কাছে ডেপুটেশান শতাধীক চাষীর
পুলিশ ও স্থানীয় সূএে খবর, দীর্ঘ কয়েক বছর ধরে দীঘায় একটি বেসরকারি হোটেলে কর্মী ছিলেন প্রভুলাল। মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। দিঘা থানার ওসি বলেন, মৃতদেহটি হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয়েছে। ময়না তদন্তে রির্পোট এলে মৃত্যুর কারন পরিস্কার হবে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করা হয়েছে।
আরও খবর পড়ুন-- বাড়ছে লকডাউন ভাঙার প্রবনতা
ওই হোটেলের এক কর্মী বলেন, মঙ্গলবার সন্ধ্যায় আচমকা অসুস্থ হয়ে পড়েন প্রভুলাল। এরপর তাকে হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। মৃত ওই ব্যক্তির পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। লকডাউনের কারনে ছুটি থাকায় ট্রেন ও বাস বন্ধ; সে কারনে নিজের বাড়ি যেতে পারেনি প্রভুলাল।