২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩৭ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৩৮০

২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩৭ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়ে  ১২৩৮০

সার্বভৌম সমাচার ওয়েব ডেস্ক ঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এবং ৯৪১ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। এপর্যন্ত মোট ১২ হাজার ৩৮০ জন আক্রান্তের মধ্যে ৪১৪ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে ১ হাজার ৪৮৮ জন সুস্থ হয়েছে। আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রে ওই তথ্য জানা গেছে।

মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ১৮৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২২৯ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে এবং ৯ জন মারা গেছেন। রাজ্যটিতে মোট ২ হাজার ৯১৬ জন আক্রান্ত হয়েছেন।

দিল্লিতে একদিনে ১৭ টি নয়া সংক্রমণ এবং ২ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটিতে এপর্যন্ত ১ হাজার ৫৭৮ জন আক্রান্ত এবং ৩২ জনের মৃত্যু হয়েছে।

তৃতীয়স্থানে থাকা তামিলনাড়ুতে নতুনকরে ৩৮ জন আক্রান্ত এবং ২ জনের মৃত্যু হয়েছে। এখানে মোট ১ হাজার ২৪২ জন আক্রান্ত এবং ১৪ জন মারা গেছেন।

Post a Comment

Previous Post Next Post