সার্বভৌম সমাচার, বনগাঁ : হারিয়ে যাওয়া ১৭ টি মোবাইল উদ্ধার করে ফেরত দিল বনগাঁর পুলিশ প্রশাসন। রবিবার দুপুরে মোবাইলগুলি তুলে দেওয়া হয় গ্রাহকদের হাতে। উপযুক্ত প্রমাণপত্র দেখিয়ে মোবাইল গুলো সংগ্রহ করে গ্রাহকেরা।
বনগাঁ থানার পুলিশ আধিকারিক মানস চৌধুরী জানিয়েছেন" বনগাঁ শহর ও রুরাল এলাকায় এই বছরে বেশ কিছু মোবাইল খোয়া গিয়েছিল। বনগাঁ জেলা পুলিশের সহযোগিতায় ১৭টি মোবাইল উদ্ধার করাহয়। মোবাইল গুলি আজ গ্রাহকদের হাতে তুলে দিলাম।
আরও পড়ুন--
এদিন মোবাইল নিতে গ্রাহকেরা এসেছিল গাড়াপোতা, রেলবাজার, চাঁদা সহ একাধিক এলাকা থেকে। স্থানীয় গৃহবধূ নয়না হালদার বলেন “অনেকদিন হলো মোবাইলটা হারিয়েছিল৷ থানায় জানিয়েছিলাম। ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। দিন কয়েক আগে থানা থেকে ফোন করে জানিয়েছিল মোবাইলটি উদ্ধার হয়েছে। পুলিশের উদ্যোগে মোবাইল ফিরে পেলাম”।
তবে এই প্রথমবার নয়, ইতিপূর্বেও বনগাঁ থানার পুলিশ প্রশাসন মোবাইল উদ্ধার করে গ্রাহকদের হাতে তুলে দিয়েছে। এদিন মোবাইল নিয়ে বাড়ি ফেরার পথে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বাসিন্দারা।
তবে এই প্রথমবার নয়, ইতিপূর্বেও বনগাঁ থানার পুলিশ প্রশাসন মোবাইল উদ্ধার করে গ্রাহকদের হাতে তুলে দিয়েছে। এদিন মোবাইল নিয়ে বাড়ি ফেরার পথে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বাসিন্দারা।
আরও দেখুন--