অসমের কৃষকদের সেচের জল আটকায়নি ভুটান, জানাল ভুটানের বিদেশ মন্ত্রক

অসমের কৃষকদের সেচের জল আটকায়নি ভুটান, জানাল ভুটানের বিদেশ মন্ত্রক


সার্বভৌম সমাচার : সেচের জল আটকায়নি ভুটান। প্রাকৃতিক কারণেই জল বন্ধ হয়েছে। অসমের কৃষকদের সেচের জল বন্ধ করা সংক্রান্ত অভিযোগ খারিজ করল ভুটান। সম্প্রতি ভুটান সেচের জল আটকেছে বলে ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে একটি খবর প্রকাশিত হয়। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অসম ও ভুটানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফাটল ধরানোর জান্যে সম্পূর্ণ ভিত্তিহীন ভাবে এই খবর প্রকাশিত হয়েছে বলে অভিযোগ করে ভুটানের বিদেশ মন্ত্রক।
আরও পড়ুন--

শুক্রবার এক বিবৃতিতে ভুটানের বিদেশ মন্ত্রক বলেছে, "২৪ জুন ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, অসমের কৃষকদের সেচের জল আমরা আটকেছি। সমস্যায় পরেছে বাক্সা আর উদালগুড়ির কৃষকরা। এটা খুবেই ভয়াবহ অভিযোগ। এই ধরনের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন। ভুটান সেচের জল বন্ধ করেনি।" বৃহস্পতিবার রাতে অসমের মুখ্যসচিব সঞ্জয় টুইট করে বলেন, "এই প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা। প্রাকৃতিক কারণেই সেচের জল বন্ধ হয়েছে।"

এক বিবৃতিতে ভুটান সরকার বলেছে, "বহুকাল ধরে বাক্সা আর উদালগুরি আমারা সেচের জল দিয়ে আসছি। আগামিদিনেও দেবো। এই করোনা সঙ্কটের মুহূর্তেও আমরা জল দিয়েছি।"


আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post