বিডিও অফিসে ক্ষতিপূরণের আবেদন জমা দেওয়ায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিডিও অফিসে ক্ষতিপূরণের আবেদন জমা দেওয়ায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


সার্বভৌম সমাচার, সন্দেশখালি : সাম্প্রতিক আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্থ এলাকার বেশকিছু বিজেপি কর্মী সমর্থকরা ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য সরাসরি বিডিও অফিসে দরখাস্ত জমা দিয়েছিল। বিডিও মারফত এলাকার তৃণমূলের প্রধান, উপ-প্রধান আবেদনকারীর নাম জানতে পারে। তারপর এলাকারই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আবেদনকারীর বাড়িতে গিয়ে ভাঙচুর চালায় ও মারধর করে বলে অভিযোগ স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের। শনিবার ঘটনাটি ঘটেছে ন্যাজাট থানার হাটগাছি গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর কানমারী এলাকায়।

আরও পড়ুন--

স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, গত মে মাসের কুড়ি তারিখে প্রবল ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিপূরণের জন্য এলাকার শাসক অর্থাৎ তৃণমূলের প্রধান ও উপপ্রধানরা বিজেপি করার অপরাধে তাদের কাছ থেকে কোন দরখাস্ত জমা নেয়নি। যা নিয়ে নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী সহ সাধারন মানুষ।  সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছিল আমফানে প্রকৃত যাদের ক্ষতি হয়েছে কিন্তু ক্ষতিপূরণের তালিকায় নাম নেই  তারা সরাসরি  বিডিও অফিস বা থানায় দরখাস্ত আবেদন করতে পারবেন।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর সন্দেশখালি ১ নম্বর ব্লকের বিজেপি সমর্থকেরা সরাসরি বিডিও অফিসে আবেদন জমা দিয়েছিল। আর সেই খবর পৌঁছে যায় প্রধান উপপ্রধানের কাছে।  প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা কাদের মোল্লা ও উপ প্রধান সুশীল খরবিন এর অনুগামীরা ওই সমস্ত আবেদনকারীদের নাম জানতে পেরে শুক্রবার রাত থেকে আবেদনকারীদের উপর হামলা চালায় বলে অভিযোগ।

আরও পড়ুন--

শুক্রবার রাতের পাশাপাশি শনিবার সকালে ও বেশকিছু এলাকার মানুষদের মারধোর করে ও বাড়িঘর ভাঙচুর করে বলে অভিযোগ। ঘটনায় বিজেপি সমর্থক অজয় পাল, কৃষ্ণা করবি, সুরজ কেউট, আলপনা মন্ডল, ইন্দ্রা কেউট সহ প্রায় ১৫ জন জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে কেউ বসিরহাট জেলা হাসপাতালের কেউ কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

যদিও এই ঘটনার কথা অস্বীকার করে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো বলেন, গতকাল উপপ্রধান সুশীল খরবিন কে আটকে মারধোর করার পর থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার পর এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post