বনগাঁ শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে রক্তদান শিবির

বনগাঁ শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে রক্তদান শিবির


সায়ন ঘোষ, বনগাঁ : লকডাউনের কারনে রক্তের সংকটে পরছেন একাধিক রোগীরা। থ্যালাসেমিয়ার মতো জটিল রোগের চিকিৎসার জন্য রক্তের একান্ত প্রয়োজন। আর ইতিমধ্যেই হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলি রক্ত শূন্যতায় ভুগছে। তাই এদিন উত্তর ২৪ পরগনা বনগাঁয় রক্তের সঙ্কট মেটাতে এগিয়ে এলেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। বনগাঁ শহর তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের উদ্যোগে এবং দিনবন্ধু মহাবিদ্যালয় এর সহযোগিতায় আয়োজন করা হয় রক্তদান শিবির।


বনগাঁ শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে রক্তদান শিবির


রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন একাধিক ছাত্র ছাত্রী সহ তৃণমূলের কর্মীরা। এদিন প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেন। বনগাঁ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রমিত ঘোষ বলেন, "আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে আমরা আজ বনগাঁ শহরের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা মিলিত হয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করি।
আরও পড়ুন--

আজ আমাদের এই শিবিরের মাধ্যমে প্রায় ১০০ জন রক্ত দাতা রক্তদান করে।" ছাত্রপরিষদের সদস্য সম্পূরণ রায় ও নিরুপম সাহা বলেন, "বনগাঁ শহর দিনবন্ধু মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মহান রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। আজকে প্রায় ১০০ জন রক্তদাতা আমাদের রক্তদান করে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেছেন। আগামীতেও আমরা আবার এরকম রক্তদান শিবিরের আয়োজন করবো, আপনারা এভাবেই আমাদের পাশে থাকুন।"

আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post