করোনা চিকিৎসায় মাঝারি থেকে গুরুতর রোগীদের জন্য ডেক্সামেথেসোন ব্যবহারের অনুমতি দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়

করোনা চিকিৎসায় মাঝারি থেকে গুরুতর রোগীদের জন্য ডেক্সামেথেসোন ব্যবহারের অনুমতি দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়

সার্বভৌম সমাচার, নয়াদিল্লি : ভারতে করোনায় সংক্রমণ পাঁচ লক্ষ ছাড়িয়ে যাওয়ার পর মাঝারি থেকে গুরুতর রোগীদের জন্য মিথাইলপ্রিডনিসোলোনের বিকল্প হিসাবে ডেক্সামেথেসোন ব্যবহার করবার অনুমতি দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়। সম্প্রতি ব্রিটিশ গবেষণাগারে এই ড্রাগ পাশ করবার পর ব্যাপকহারে এর উৎপাদন বাড়াতেও নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এছাড়াও আর্থারাইটিসের মতো রোগে রোগীদের উপশম দিতেও অব্যর্থ এই স্টেরয়েড।

সূত্র খবর, ডেক্সামেথেসোন ড্রাগটি ক্লিনিকাল পরীক্ষায় করোনা হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে পরীক্ষা করা হয়েছিল এবং সেক্ষেত্রে গুরুতর অসুস্থ রোগীদের জন্য উপকার পাওয়া গেছে এবং ভেন্টিলেটর রোগীদের মৃত্যুর হারও এক তৃতীয়াংশ কমে গেছে। অন্যদিকে অক্সিজেন থেরাপিতে বজায় রাখা রোগীদের প্রায় এক পঞ্চমাংশ।

আরও পড়ুন--

এদিন স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে, ডেক্সামেথাসোনটি মাঝারি থেকে মারাত্মক ভাবে খতিগ্রস্থ রোগীদের ক্ষেত্রে ম্যাথিল্প্রেডনিসোলনের বিকল্প হিসাবে ব্যবহৃত করা হবে। স্বাস্থ্য মন্ত্রক আরও বলেছে, বিশেষজ্ঞদের পরামর্শ বিবেচনা করেই এই পরিবর্তন করা হয়েছে।

সূত্রে খবর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একটি বিজ্ঞপ্তিতে বলেছে যে ডেক্সামেথাসন শ্বাসকষ্ট থাকা রোগীদের মধ্যে এক-তৃতীয়াংশ এবং কেবলমাত্র শ্বাসকষ্ট না থাকা রোগীদের মধ্যে এক-পঞ্চমাংশ করে মৃত্যু হার কমিয়েছে। তবে যেসব রোগীদের শ্বাস প্রশ্বাসের সমস্যা নেই, তাদের মধ্যে তেমন কোনও পরিবর্তন দেখা যায়নি।


আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post